আজ - সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - ভোর ৫:৪৩

গাড়িচাপায় প্রাণ গেল এসআইয়ের

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালনকালে অজ্ঞাত গাড়িচাপায় মো. জাহাঙ্গীর আলম (৪৬) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন। তার বাড়ি শেরপুর জেলায়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অজ্ঞাত গাড়িটি এখনও শনাক্ত করা যায়নি। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সে অত্যন্ত ভালো মানুষ এবং সদা হাস্যোজ্জ্বল ছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->