আজ - সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - ভোর ৫:৫১

ভালোবাসা দিবস বর্জন করে চিরকুমার সংঘের মিছিল

বরিশালে ভালোবাসা দিবস বর্জন করে মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিখিল বাংলা চিরকুমার সংঘ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি বরিশাল-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে হিরণ পয়েন্টে এসে শেষ হয়। নিজ সঙ্গে স্বর্গ বাস, বিয়ে করলে সর্বনাশ, এক একটি কাপল ধরো, কাপল ধরে সিঙ্গেল করো স্লোগান দিয়ে তারা মিছিল করে।

চির কুমার সংঘ এর সভাপতি রাকিব হোসেন বলেন, তারা পুঁজিবাদি প্রেমের বিপক্ষে যারা প্রেমের নামে ছলনা করে মানুষের জীবন নষ্ট করে চির কুমার সংঘ সেই প্রেমের বিরোধী। ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবুল কালাম, অ্যালফেড নোবেলসহ অনেকেই ছিলেন চির কুমার। চির কুমার সংঘ এর মতে এ রকমের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চির কুমার থাকার কারণেই নিজেকে দেশ ও জাতির কল্যাণে কাজ লাগাতে পেরেছেন। এসব কারণেই তারা চির কুমার থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->