আজ - বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১০:২৭

খুলনায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সকাল আটটায় সার্কিট হাউস ময়দানে

জেলায় ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে।
ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সিদ্ধান্ত হয়, ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় টাউন জামে মসজিদে। অন্যান্য ঈদগাহ ও মসজিদসমূহে ঈদের জামাতের সময় সূচি স্ব-স্ব কমিটি নির্ধারণ করবে।
সভায় জানানো হয়, করোনা পরিস্থিতি উন্নতি হলেও এখনও পুরোপুরি চলে যায়নি। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক পরে ঈদগাহে আসতে হবে। ঈদকে কেন্দ্র করে কোন ধরনের আতশবাজি, পটকা ফোটানো, যততত্র তোরণ স্থাপন, দ্রুতগতিতে মটর সাইকেল চালানো যাবে না।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->