আজ - শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - বিকাল ৩:৪৫

খুলনা কেএমপি থানা পুলিশের অভিযানে ৮ টি চোরাই মটর সাইকেল উদ্ধার।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ব্যান্ডের মোট ৮টি মোটরসাইকেল উদ্ধার করেছে। উদ্ধারকৃত এসব মোটরসাইকেলের কোনো বৈধ কাগজপত্র না থাকায় ধারণা করা হচ্ছে এগুলো চুরি হওয়া অথবা কোনো অপরাধমূলক কাজে ব্যবহৃত যানবাহন।

গতকাল শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে লবণচরা থানাধীন সাচিবুনিয়া বাজার এলাকায় এই বিশেষ তল্লাশি অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম এবং লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেনের প্রত্যক্ষ নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) খান মো. তানজীর হোসেন, এসআই পীযূষ দাশ, এসআই মো. আশরাফুল আলমসহ থানার অন্যান্য এসআই ও এএসআইদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে টিমটি সাচিবুনিয়া বাজারের ‘বন্ধু চার্জিং পয়েন্ট’ এবং ‘যমুনা চার্জিং পয়েন্ট’-এ অতর্কিত অভিযান চালায়। অভিযানকালে ‘বন্ধু চার্জিং পয়েন্ট’ থেকে ৭টি এবং ‘যমুনা চার্জিং পয়েন্ট’ থেকে ১টি সহ সর্বমোট ৮টি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক চার্জিং পয়েন্ট ও গ্যারেজ মালিক উদ্ধারকৃত বাইকগুলোর বৈধ কাগজপত্র বা সন্তোষজনক মালিকানার প্রমাণ পুলিশকে দেখাতে পারেননি। পুলিশের প্রাথমিক ধারণা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে চুরি করা মোটরসাইকেল এখানে এনে লুকিয়ে রাখা হতো অথবা এগুলো কোনো সংঘবদ্ধ অপরাধ চক্রের কাজে ব্যবহৃত হচ্ছিল।

উদ্ধারকৃত ৮টি মোটরসাইকেল বর্তমানে লবণচরা থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->