আজ - বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:২৯

খুলনা দৌলতপুর থেকে যুবকের গু লি বি দ্ধ লা শ উদ্ধার।

খুলনা মহানগরীর দৌলতপুর থানা পুলিশ ওমর ফারুক (রাব্বি) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে।

শনিবার দুপুরে মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুঁটির ঘাট এলাকার একটি মৎস্যঘের থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দৌলতপুর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহত রাব্বির বুক এবং মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি মোরাদুল ইসলাম।

নিহত রাব্বি খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার শাহ আলমের ছেলে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোরাদুল ইসলাম জানান, নিহতের শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত রাব্বি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকাবাসী বলছেন। এছাড়া, সম্প্রতি তিনি সন্ত্রাসী আরমান গ্রুপের সঙ্গে চলাফেরা করতেন। শুক্রবার গভীর রাতে যেকোনো সময় এ গুলির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->