আজ - বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৪:৪৯

খুলনা বটিয়াঘাটা পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত যুবকের লা শ উদ্ধার।

খুলনার বটিয়াঘাটা উপজেলায় অজ্ঞাত এক যুবকের (২৮) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা আসিফ সড়কের মাথায় বিলের কাছে বিদ্যুতের খুঁটির নিচে থাকা একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিত্যক্ত ঘরের ভেতর থেকে গলাকাটা অবস্থায় অজ্ঞাত পরিচয় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরনে প্যান্ট-শার্ট ছিল। তার শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশের একটি সূত্র জানায়, জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকা মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের তৎপরতার জন্য পরিচিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->