আজ - বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:২৯

নিখোজের ৫ দিন পরে কপোতাক্ষ নদে মিললো রবিউলের দেহ।

পারাপারের সময় কপোতাক্ষ নদে পড়ে নিখোঁজ হওয়া রবিউল ইসলামের (৫০) মরদেহ উদ্ধার হয়েছে।

রোববার সকালে খুলনার পাইকগাছা উপজেলার আগড়ঘাটা এলাকায় কপোতাক্ষের চরে নৌকার কাছির সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

নিহত রবিউল ইসলাম খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি এলাকার মুনছুর আলীর ছেলে। তিনি বর্তমানে সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা এলাকায় বসবাস করতেন।

পাইকগাছা থানার ওসি মো. গোলাম কিবরিয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তালা থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনার পর টানা দুই দিন ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে নদে তল্লাশ চালায়। তবে, কপোতাক্ষের প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

গত ৬ জানুয়ারি দুপুরে তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া খেয়াঘাট এলাকায় নৌকাযোগে পারাপারের সময় রবিউল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে নদে পড়ে যান। তিনি মৃগী রোগী ছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->