আজ - মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৯:০৮

যশোর বাঘারপাড়া খাজুরা বাজার এলাকায় যুবক কে কুপিয়ে ৬০ হাজার টাকা ছিনতায়।

যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় কাজল (২২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে এক দুর্বৃত্ত।

গত শুক্রবার (২৪ জুলাই ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত কাজল উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সুজনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় একা দাঁড়িয়ে ছিলেন কাজল। এ সময় তারিকুল (৩৫) নামে এক ব্যক্তি হঠাৎ এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর চড়াও হন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত করেন। পরবর্তীতে কাজলের কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সটকে পড়েন অভিযুক্ত ব্যক্তি।

ঘটনার পর স্থানীয়রা গুরুতর রক্তাক্ত অবস্থায় কাজলকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মামলা দায়ের ও জড়িতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->