আজ - রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ২:৪৯

যশোর বাঘারপাড়া সড়কে গেলো পল্লী চিকিৎসকের প্রান।

যশোরের বাঘারপাড়া উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রতাপ পাল (৪৮) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার দরাজহাট ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত প্রতাপ পাল উপজেলার ছাতিয়ানতলা এলাকার প্রেম চন্দ্র পালের ছেলে। তিনি ছাতিয়ানতলা বাজারে ওষুধের দোকান পরিচালনার পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবে চিকিৎসাসেবা দিতেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার সময় তার মাথায় কোনো হেলমেট ছিল

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে প্রতাপ পাল মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ এড়াতে হঠাৎ সজোরে ব্রেক করেন। এতে তিনি গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) পবিত্র বিশ্বাস জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ি এড়াতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বিষয়টি বর্তমানে তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, স্থানীয় দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন এবং ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মোল্লা সড়ক দুর্ঘটনায় ওই পল্লী চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->