আজ - সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১১:৩৭

যশোর বাঘারপাড়া জামদিয়া গ্রামে পুকুরে গোসল করতে নেমে প্রান গেলো ৩ শিশুর।

যশোরের বাঘারপাড়ায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে আপন দু’জন বোন রয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তিন শিশু হলো জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা।
তাদের প্রতিবেশী চাচা মাহবুর রহমান জানান, এদিন বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশে ইকরাম মোল্লার পুকুরে তারা গোসল করতে যায়। পরে তাদের খোঁজখবর না পেয়ে তাদের দাদি লোকজন নিয়ে পুকুরে গিয়ে দেখেন সিঁড়ির নিচে তারা ভাসছে। এসময় দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ওই পুকুরটিতে লোকজন কম যায়। যারা গোসল করতে যায় ,তারা গোসল সেরে দ্রুত চলে আসেন’।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মাসনুন আব্দুলাহ জানান,’ ১২ টা ৫০ মিনিটে হাসপাতালে তিন শিশুকে আনা হয়। তাদের হার্টবিট ছিলনা। চোখ বড় হয়ে যায়। ইসিজি পরীক্ষা করে দেখা যায় শরীরে জীবনের চিহ্ন নেই।

বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম পানিতে ডুবে তিন শিশুর ঘটনায় বলেন,’খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->