আজ - বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:২৭

খুলনা রেলওয়ায়ের কার্লভাটের নিচ থেকে অজ্ঞাত যুবকের দেহ উদ্ধার।

খুলনার খানজাহান আলী থানাধীন আটরাগিলাতলা মাতমদাঙ্গা এলাকার ল্যাটেক্স প্লান্টের পেছনে,রেলের কালভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) দুপুর আনুমানিক ১ টার দিকে স্থানীয়রা কালভার্টের নিচে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, নিহত যুবকের বাম হাতের কনুইয়ের উপরের অংশ ভাঙা এবং সেখানে ক্ষতের চিহ্ন রয়েছে। বাম চোয়াল ও মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া থুতনিতে প্রায় দেড় ইঞ্চি লম্বা কাটা দাগ রয়েছে।

এ সময় পিবিআই খুলনার ৫ সদস্যের একটি টিম ইন্সপেক্টর আব্দুল আল মামুন বিশ্বাসের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিনুজ্জামান বলেন, দুপুর ১টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে রেলের কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করি। এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->