আজ - রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ১:৩৩

যশোর বাঘারপাড়া রায়পুরে কষৃকের গোয়াল ঘর থেকে গভীর রাতে ২ টি গরু চুরি।

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামে গোয়ালঘরের তালা ভেঙে কৃষক হাতেম আলীর দুটি গরু চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক হাতেম আলী জানান, রাতে তিনি পাঁচটি গরু গোয়ালঘরে রেখে ঘুমিয়ে পড়েন। পরে কোনো একসময় চোরেরা তালা ভেঙে একটি বকনা ও একটি গাভী নিয়ে যায়। সকালে উঠে তিনি বিষয়টি জানতে পারেন। চুরি যাওয়া গরু দুটির আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা বলে জানান তিনি।
স্থানীয়দের ধারণা, চোরেরা রায়পুর-খাজুরা সড়কের পাশে মিনি ট্রাক রেখে পরিকল্পিতভাবে গরু দুটি নিয়ে গেছে। খবর পেয়ে রায়পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জড়িতদের শনাক্ত ও চুরি যাওয়া গরু উদ্ধারে কাজ করছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, এর আগেও একই গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়েছিল। একই স্থান থেকে বারবার চুরির ঘটনায় কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->