আজ - সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৮:২১

আরবপুর মোড়ে ট্রাকের সাথে দূর্ঘটনা হওয়া সেই ব্যক্তি মারা গেছে।

যশোর আরবপুর মোড়ে ট্রাকের সাথে ধাক্ষা খেয়ে এক সাইকেল আরোহী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ রবিবার বেলা ১২ টার দিকে আরবপুর মোড় এলাকায়। আহত ব্যক্তির নাম ফিরোজ (৫৮)। আহত ব্যক্তির বাসা ভেকুটিয়া কলোনি মোড়ে। তিনি যশোর বিমান বাহিনীর সিভিলে কুক হিসাবে চাকরি করেন।

আজ আরবপুর মোড়ে বাজার করে বাসায় ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। ফিরোজ বাজার সেরে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথিমধ্যে একটি ট্রাক সজোরে তার সাইকেলে ধাক্ষা মারে। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে সাথে সাথে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে যশোর সেনাবাহিনীর সি এম এস এ নিয়ে যাওয়া হয়। বিকাল ৪.২৫ দিক ফিরোজ আলী সি এম এস এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->