
যশোরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করেছে এসএসসি-৯৫ এন্ড এইচএসসি-৯৭ ফাউন্ডেশন। ধর্মীয় উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসসি-৯৫ এন্ড এইচএসসি-৯৭ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি জনাব মো: আমিনুল ইসলাম সুজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর শাখার আহ্বায়ক মো: গোলাম সরোয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন যশোর শাখার যুগ্ম আহ্বায়ক শেখ মাসকুর আহমেদ হিমু, অমিত রায়, জিয়াউর রহমান, মিকাইল সর্দার, মোস্তাক, শহিদুল ইকবাল মদনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
উপহার সামগ্রী বিতরণের সময় বক্তারা বলেন, বন্ধুত্বের টানে গড়ে ওঠা এই সংগঠনটি সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। উৎসবের এই সময়ে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পেরে সংগঠনের সদস্যরা আনন্দ প্রকাশ করেন। আলোচনা সভা শেষে সুশৃঙ্খলভাবে স্থানীয়দের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।