আজ - শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৪:২৩

যশোরে এসি ও বিদ্যুৎ এর তার চুরি রোধে ভাংড়ি ব্যবসায়ীদের সাথে কোতয়ালি থানার ওসির মতবিনিময়।

যশোরে একের পর এক এসির তামার তারসহ বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনা রোধে ভাঙারি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন। বুধবার রাতে কোতোয়ালি থানার সেমিনার কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় ওসি কবির হোসেন ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, সম্প্রতি এসির তামার তারসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরির ঘটনা বেড়েছে। চোর চক্র এসব মালামাল বিভিন্ন ভাঙারির দোকানে বিক্রি করে থাকে। এ ধরনের অবৈধ মালামাল কেনাবেচা থেকে ব্যবসায়ীরা সম্মিলিতভাবে বিরত থাকলে চুরিসহ অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে আরও বলেন, কেউ চোরাই তার বা সন্দেহজনক মালামাল বিক্রি করতে এলে সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করবেন। খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাবে। এ বার্তা প্রত্যেক ভাঙারি ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার জন্য সমিতির নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান ওসি কবির হোসেন। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে ব্যবসায়ীদের প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এসময় ভাঙারি ব্যবসায়ী সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি কিবরিয়া ও সাধারণ সম্পাদক  মোহাম্মদ হাবীব।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->