আজ - মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৮:৩৯

যশোরে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। দুই জনই রেড জোনে ছিলেন। বর্তমানে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে ৭৭ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত যশোরে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪২২ জন।
যশোরে গত ২৪ ঘন্টায় ৩৮৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৮৯ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ২০ হাজার ৪৫৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ১৩২ জন।
যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে যশোর সদরের ২৫ জন, শার্শা ৬ জন, চৌগাছা ১ জন, কেশবপুর ২ জন ও মনিরামপুরে ৪ জন।
সোমবার (১৬ আগষ্ট) যশোর সিভিল সার্জন জনাব ডা: রেহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->