আজ - মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১:৩৮

যশোর অভয়নগর পৌরসভার কাউন্সিলর পলাশ কে কুপিয়ে হ,ত্যা।

অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন পলাশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে নওয়াপাড়ার আয়কর অফিসের পিছনের একটি পরিত্যক্ত ঘরের মধ্যে কে বা কারা তাকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সোয়া ১০টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে নওয়াপাড়া শহরে সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভয়নগর থানা পুলিশ হাসপাতালে পৌঁছেছে । উল্লেখ্য, প্রায় দুই যুগ আগে জিয়াউদ্দিন পলাশের পিতা, শ্রমিক নেতা ও ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন সরদার দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিল।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->