আজ - শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - ভোর ৫:১৫

যশোর অভয়নগরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে প্রান গেলো ট্রাক ড্রাইভারের।

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভাগাগেট এলাকায় ভয়াবহ ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১০ মে) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে কয়লাবাহী ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

নিহত ট্রাকচালকের নাম মনোয়ার হোসেন (৪০)। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে বেনাপোলগামী “সুন্দরবন কমিউটার এক্সপ্রেস” ট্রেনটি নওয়াপাড়া ভাগাগেট এলাকায় পৌঁছালে একটি কয়লাবাহী ট্রাক রেললাইনের ওপর অবস্থান করছিল। এ সময় দ্রুতগতির ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশের দিকে ছিটকে পড়ে।

দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ ও অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

পুলিশ নিহত মনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য খুলনা-যশোর রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ক্ষতিগ্রস্ত ট্রাক সরিয়ে নেওয়ার পর পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->