আজ - রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:৫৯

যশোর জেলায় প্রথম নারী পুলিশ সুপার রওনক জাহান এর যোগদান।

প্রথমবারের মতো যশোরে নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন রওনক জাহান। আজ সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব ভার গ্রহণ করেন। পরে তিনি পুলিশ লাইন পরিদর্শন করেন। সেখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক খোঁজ খবর নেন। পরে যশোর পুলিশ সুপার কার্যালয়ে হাজির হন। এরপর তিনি যশোর জেলা পুলিশের উর্দ্বোতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। প্রসঙ্গত, রওনক জাহান এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং পুলিশ বাহিনীতে তার কর্মজীবন ছিল অত্যন্ত সফল। সর্বশেষ তিনি ডিএমপির উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন। সেখানথেকে তাকে যশোরে বদলি করা হয়। অন্যদিকে, যশোরের সাবেক পুলিশ সুপার জিয়া উদ্দীনকে ঢাকা হেডকোয়াটার্সে সংযুক্ত করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->