আজ - শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ১:১৯

যশোর বিরামপুর কালিতলায় মাদক ব্যবসায়ী কতৃক সিসি ক্যামেরা ভাংচুর ঘটনায় ২ জন আটক ক্যামেরা উদ্ধার।

যশোর শহরের বিরামপুর কালীতলার একটি বাড়ি থেকে তিনটি সিসি ক্যামেরা চুরির ঘটনায় দুই চোরকে আটক করেছে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা। এ সময় চুরি হওয়া সিসি ক্যামেরাগুলো উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন বিরামপুর কালীতলার জাফর শেখের ছেলে মোহন শেখ এবং একই এলাকার গোলাম সাদেক খানের ছেলে মোহাম্মদ আলী। এ ঘটনায় বাড়ির মালিক আরিফুর রহমান বাদল কোতোয়ালি থানায় মামলা করেছেন। অভিযোগ রয়েছে, বিভিন্ন বাড়ি থেকে এসির তার, পাইপ চোর চক্রের সক্রিয় সদস্য।

মামলায় তিনি উল্লেখ করেন, গত ২৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে তিনি সিসি ক্যামেরাগুলো পরীক্ষা করে ঘুমাতে যান। পরদিন ৩০ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৬টার দিকে ক্যামেরাগুলো বন্ধ দেখতে পেয়ে বাইরে গিয়ে দেখেন, ছাদে থাকা দুটি এবং বৈদ্যুতিক খুঁটিতে থাকা একটি ক্যামেরা নেই। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দেন।

পরবর্তীতে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে বুধবার রাতে মোহাম্মদ আলী ও মোহনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->