আজ - সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ১:২১

মাদকে সম্পৃক্ত হলে চাকরি থাকবে না রাজশাহী রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি)

মাদকের সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যের চাকরি থাকবে না বলে হুশিয়ারি দিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন।

রাজশাহীতে যোগ দেয়া উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ হুশিয়ারি করেন।

এর আগে আবদুল বাতেন রাজশাহী রেঞ্জের দায়িত্ব নেন। এরপর তিনি নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন। শুরুতেই তিনি সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং পরে বক্তব্য দেন।

তিনি বলেন, যদি কোনো পুলিশ সদস্য মাদক গ্রহণ করে বা মাদকের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পুলিশে থাকার অধিকার তার নেই।

তিনি বলেন, পুলিশ সদস্য কোনো অন্যায় করে ছাড় পাবে না। সেবাপ্রত্যাশীদের সর্বোচ্চ সেবা দেয়া হবে। সংশ্লিষ্ট ইউনিট যদি ব্যবস্থা না নেয় তাহলে রেঞ্জ ডিআইজিকে জানালে ব্যবস্থা নেয়া হবে। সুষ্ঠু পুলিশিং ব্যবস্থা করতে তার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টিএম মোজাহিদুল ইসলাম, রাজশাহী জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলমসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->