আজ - সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - ভোর ৫:৩৫

ঝিনাইদহে মুজিব বর্ষের ঘর পেলেন ১০০ পরিবার

মুজিব – বর্ষ উপলক্ষে ঝিনাইদহে আজ সকালে ১০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মুজিববর্ষের উপহার গুচ্ছগ্রামের ঘর তুলে দেওয়া হয় । সদর উপজেলার ফকিরাবাদ গ্রামের বঙ্গবন্ধু ধানমন্ডি-৩২ আবাসন পল্লীতে গুচ্ছগ্রামের ঘর পাওয়া সুবিধাভোগীদের মাঝে ঘর তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশীদ, সদর উপজেলা কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, নির্বাহী ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক, এমএম নুরুন্নবী, তানভীর হাসান তুরান, কামরুজ্জামান সরকার, ভূমি কর্মকর্তা এমএ কাইয়ুম মুক্ত, পাগলা-কানাই ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সদস্য আসাদুজ্জামান সুজন, ইউপি সদস্য চান মিয়া, ইউপি সদস্য নাজিম উদ্দিন বিশ্বাস ও সংরক্ষিত মহিলা সদস্য সালেহ বেগম।

সুবিধাভোগীদের মাঝে ১০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়। নতুন ঘর বুঝে পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->