আজ - সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ২:৩৪

ফেনীতে বাস-কাভার্ডভ্যানের সং’ঘ’র্ষ, নি’হ’ত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দুলামিয়া রাস্তার মাথায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নি’হ’ত হয়েছেন। ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেয়ার পরে আরও একজনের মৃ’ত্যু হয়। এ দু’র্ঘ’ট’না’য় আ’হ’ত হয়েছেন আরও ১১ জন।

(৯ নভেম্বর) বুধবার বেলা ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। বাস এবং কাভার্ডভ্যানটি উদ্ধার করে মহিপাল হাইওয়ে থানায় রাখা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম রিয়াজ উদ্দিন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। আরেকজন কুমিল্লার সদর উপজেলা দুর্গাপুর গ্রামের কাভার্ডভ্যান চালক নাজমুল হাসান।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফ ইকবাল জানান, আহতদের ফেনী জেনারেল হাসপাতাল থেকে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হচ্ছে ফেনী জেলার ফোরকান মিয়া, ঢাকার আমির হামজা, চট্টগ্রামের সুজন দাস। তাদের সবার অবস্থা গুরুতর। আহত অন্যরা হলেন- আবুল কালাম, আরিফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের ছাত্র রাউযান সরকার, আব্দুল হান্নান ও নয়ন।

স্থানীয় বাসিন্দা নুরুদ্দিন জানান, বেলা ১১টার দিকে বিকট শব্দে সংঘর্ষ হয়।তখন লোকজন গিয়ে দেখে গাড়িতে থাকা লোকজন দুটি গাড়ির মাঝখানে আটকে আছে। অনেককে কেটে বের করতে হয়েছে। নিহত ৪ জনের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->