আজ - রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:৩৭

যশোরে সড়কে প্রান গেলো ১ জনের।

যশোরে গতকাল বাহাদুরপুর বাফার সার গোডাউন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও সাতজন। নিহত হারুন যশোর সদরে সরাইডাঙ্গা গ্রামের বাসিন্দা। পরিবার নিয়ে তিনি ঝিকরগাছায় এক আত্বীয়ের মৃত্যুর খবর পেয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথেই দুপুরে এ ঘটনা ঘটে।

আগত অন্যরা হলেন, একই গ্রামের বাচ্চুর স্ত্রী রোজিনা বেগ (৩৫), আবু বক্কর (১০), আশাদুলের স্ত্রী নাছিমা (৫০). আকবর আলীর ছেলে শামিম (৩২), শফিয়ার রহমানের ছেলে লিটন (২৮), মৃত ওমর আলীর ছেলে বাচ্চু (৫০) ও কাশেম মোল্লার ছেলে ফারুক হোসেন (৪৫)।

আহতরা জানান, তারা সিএনজি নিয়ে যাচ্ছিলেন। এমন সময় যাত্রীবাহি একটি বাসের ধাক্কায় সিএনজি উল্টে পড়ে হারুন ঘটনাস্থলেই মারা যান। অন্যদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

জরুরী বিভাগের চিকিৎসক জানান, আহতদের মধ্যে অন্তত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা আশঙ্কামুক্ত।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->