আজ - রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:৩৭

যশোর চুড়ামনকাঠিতে ইজিবাইক চালকে হ ত্যা করে ইজিবাইক ছিনতায়।

যশোরের চুড়ামনকাটিতে এক ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করে তার যানটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় চুড়ামনকাটি বাজারসংলগ্ন ব্র্যাক অফিসের পাশে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত চালকের নাম ডাবলু (৬৫)। তিনি যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ ও পরিবার জানায়, ডাবলু প্রতিদিনের মতো শনিবার সকালেও ইজিবাইক নিয়ে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে তিনি প্রাণ হারিয়েছেন।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হত্যাকাণ্ডের কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না।”

নিহতের পরিবারের সদস্যরা জানান, ডাবলু ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী বলছেন, ডাবলু একজন শান্ত ও নিরীহ মানুষ ছিলেন, যার সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->