আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১২:১৭

যশোর ইছালী হুদারমোড় থেকে গরু চোর আটক গনপিটুনিতে ২ জন আহত।

যশোর শহরের হুদরমোড় এলাকায় গরু চুরির সময় তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। সোমবার দিবাগত রাত  ৩টার  দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ধৃত ব্যক্তিরা হলেন—ফরিদপুরের সালতা উপজেলার জুইকান্দা গ্রামের সফিক মাতব্বর (৩৮), একই উপজেলার আলতা পুরারার সোহেল মাতুব্বর (২৭) এবং মধুখালী উপজেলার মেছারদিহা গ্রামের মনির হোসেন (২৮)।

স্থানীয়দের হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সফিক মাতব্বর ও মনির হোসেন পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তবে সোহেল মাতুব্বরকে প্রাথমিক চিকিৎসা শেষে কোতোয়ালি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->