আজ - বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৪:৩৫

যশোর বেনাপোল বাহাদুরপুর ঘিবা খাল থেকে অজ্ঞাত যুবকের দেহ উদ্ধার।

যশোরের বেনাপোল বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রাম থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে আজিজুর রহমানের পুকুর থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসীরা জানান,সোমবার সকালে মেইন রোডের পাশে আজিজুর রহমানের পুকুরে একটি লাশ ভাসছে দেখে পুলিশ কে খবর দেওয়া হয়।পরে ঘটনা স্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।এলাকাবাসীদের দাবি তাকে কেউ মেরে পুকুরে ফেলে রেখে গেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মানিক কুমার সাহা বলেন এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে আমি সহ পুলিশের একটি টিম সেখানে গিয়ে লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তার পরিচয় পাওয়া যায়নি।খোঁজ খবর নেওয়া হচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->