আজ - রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১:০৯

যশোর নাজমা হোটেলে বাসি ভাত থাকায় ভ্রাম্যমাণ আদালতের ১ লাখ টাকা জরিমানা।

যশোর শহরের এমকে রোড (চৌরাস্তা) এলাকার ‘নাজমা হোটেল’ নামে রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খাবার বিক্রি এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করে।

অভিযান সূত্রে জানা যায়, নাজমা হোটেলের রান্নাঘরের অভ্যন্তরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা যায়। সেখানে আগের দিনের পচা ভাত টাটকা ভাতের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছিল।

এছাড়া রুটি ও পরোটার খামিরে অনুমোদনহীন ও স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পান কর্মকর্তারা।

হোটেলের ভেতরে আবর্জনার স্তূপ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণের দৃশ্যও দেখা যায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান জানান, এসব কর্মকাণ্ডের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->