আজ - শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ১২:৫৪

যশোরে ২৭ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিব আটক।

যশোরের বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলায় চিহ্নিত সন্ত্রাসী ২৭ মামলার আসামি কাজী রাকিব ওরফে ভাইপো রাকিবকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার আটক রকিবকে আদালতের সোপর্দ করা হলে হত্যার সাথে জড়িত ও অপর জড়িতদের নাম উল্লেখ করে জবানবন্দি দিয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা আসামির জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আটক রাকিব শহরের শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ডিবির এসআই অলোক কুমার দে।
এ হত্যা মামলায় নিহতের জামাই পরশ ও তার সহযোগী সাগর, মিশুক, মনিরুল ইসলামসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভাইপো রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যা, সাতটি অস্ত্র আইনে, চারটি বিস্ফোরক ও চাঁদাবাজিসহ ২৭টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া আলমগীর হত্যা মামলার আসামিদের জবানবন্দিতে ভাইপো রাকিবের নাম উঠে আসে। সেই সূত্র ধরেই তাকে আটক করা হয়। বিকেলে আটক রাকিবকে আদালতে সোপর্দ করা হলে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
গত ৩ জানুয়ারি সন্ধ্যায় শংকরপুর ইসহক সড়কে চলন্ত মোটরসাইকেলের উপর আলমগীরকে মাথায় গুলি করে হত্যা করেছিল সন্ত্রাসীরা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->