
যশোর সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মো. সেলিম হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
রোববার সকাল আটটার পর যশোর-মাগুরা সড়কের হাশিমপুর বাজার আহার পল্লী এলাকায় মোটরসাইকেল ট্রাক ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে ।
মো. সেলিম হোসেন দীর্ঘদিন ধরে লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।