
যশোরের ডিবির সাবেক এসআই ও বর্তমানে নারায়নগঞ্জ জেলা ডিবিতে কর্মরত মফিজুল ইসলামের মেয়ে মাসরুবা বিনতে মফিজ এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। রোববার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে তার এ সাফল্যে পরিবার, সহপাঠী ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেছেন। মাসরুবা বিনতে মফিজ যশোর পুলিশ লাইন স্কুল থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার ফল প্রকাশের পর তার জিপিএ-৫ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। সহপাঠী ও শিক্ষকরাও তার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন।
মাসরুবার বাবা মফিজুল ইসলাম যশোরে ডিবির সাবেক এসআই হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেয়ের ভালো ফলাফলে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, মাসরুবা ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী ছিল। তার এ সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতে সে আরও ভালো ফলাফল করবে এটাই আমাদের প্রত্যাশা। তিনি মেয়ের জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন, যাতে ভবিষ্যতেও তার পড়াশোনার পথচলা সফল হয় এবং সে নিজের স্বপ্ন পূরণ করতে পারে।