আজ - মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ১২:১৬

যশোরে সন্ধা রাতে পারুল রানীর কানের দুটি দুল ছিড়ে নিয়ে পালালো ছিনতায়কারী।

যশোরে এক নারীর কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীর টানে ওই নারীর দুই কান ছিঁড়ে গিয়ে তিনি আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের কাপুড়িয়া পট্টি, বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পারুল রানী (৫৫), মাগুরার শালিখা উপজেলার সীমাখালী এলাকার ধীরেন্দ্রনাথের মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, অজ্ঞাত এক ব্যক্তি পেছন থেকে এসে পারুল রানীর দুই কানের দুল টেনে নিয়ে পালিয়ে যায়। এতে তার দুই কান ছিঁড়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় ছিনতাইকারীকে শনাক্ত ও আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->