আজ - বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ১:৫০

যশোরে ছেলে শুভ্র শেখের বিরুদ্ধে মা করিমন নেছার মামলা।

যশোরে ভরণপোষণ না দেওয়া, মারধর, ঘর ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে ছেলে শুভ শেখের (২৬) বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মা করিমন নেছা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া গ্রামের বাসিন্দা করিমন নেছা বাদী হয়ে মামলাটি করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, শুভ শেখ নেশার টাকা জোগাড় করতে বাড়ির বিভিন্ন জিনিসপত্র চুরি করে বিক্রি করেন। টাকা না দিলে বাবা-মাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। গত ২২ সেপ্টেম্বর রাতে ভালো হয়ে যাওয়ার কথা বললে তিনি বাবা-মাকে মারধর করেন। এতে তারা আহত হন। এ ঘটনায় মামলা বা সালিশ করা হলে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় মা আদালতে মামলা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->