আজ - শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ২:৫৬

খুলনা ফুলতলা থেকে নিখোঁজের ৫দিনেও সন্ধান মেলেনি পিডিবিএফ’র কর্মচারী আরিফুলের যশোর প্রতিনিধি

খুলনার ফুলতলা থেকে নিখোঁজের ৫দিনেও সন্ধান মেলেনি পিডিবিএফ’র সরকারি চাকরিজীবী আরিফুল ইসলাম শেখ (৩০) এর। সে গত ২১ সেপ্টেম্বর সকালে ৫টার দিকে ফুলতলার দমোদর এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে যাননি। এ কদিন অনেক খোঁজাখুঁজির পর ও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ আরিফুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার ১ নম্বর কাড়াপাড়া ইউনিয়নের পোলঘাট গ্রামের শেখ আব্দুল লতিফের ছেলে। তিনি পিডিবিএফ ফুলতলা, খুলনা শাখায় কর্মরত।
পরিবার সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর সকাল ৫ টার সময় বাসা থেকে বের হয়ে আরিফুল ইসলাম বাসায় আর ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তার কোনো সন্ধান মেলেনি। আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছেও যোগাযোগ করে কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর ফুলতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১১৫০। পুলিশ ও বিভিন্ন মাধ্যমে আরিফুলকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আরিফুলের সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তার ভাইয়ের মোবাইল নম্বর-০১৭১২২৮৩০৯৪-এ দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
আরিফুল ইসলামের বড় ভাই জানান, গত ২১ সেপ্টেম্বর আমার ছোট ভাই ভোর বেলা ভাড়াবাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমরা তার জন্য চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় রয়েছি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->