আজ - শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১২:৩৭

যশোর বিরামপুরে সিসি ক্যামেরা ধরা পড়লো মাদক বিক্রয়ের ফুটেজ, বাড়ি মালিক কে মারপিট ক্যামেরা ভাংচুর।

যশোর সদর উপজেলার বিরামপুর এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তির বাড়িতে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আরিফুর রহমান বাদল নামে এক ব্যক্তি।  এ ঘটনায় ওই এলাকার জয়ন্ত শেখ, রবি ও মোহনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

বিরামপুরের বাসিন্দা বাদলের অভিযোগ, এলাকায় মাদক বিক্রিতে বিভিন্ন সময় বাধা দেওয়াকে কেন্দ্র করে এলাকার মাদক ব্যবসায়ীদের সাথে তার বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে কয়েকজন ব্যক্তি তার বসতবাড়ির সামনে এসে বাড়িতে ও বৈদ্যুতিক খুঁটিতে স্থাপন করা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন।

বাদলের অভিযোগ, বিষয়টি দেখতে পেয়ে তিনি বাড়ির বাইরে এসে তাদের বাধা দেন। এ সময় অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়েছে বলে তিনি দাবি করেন। একপর্যায়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও জিডিতে উল্লেখ করেছেন তিনি। ঘটনার সময় অভিযুক্তদের হাতে ধারালো দা ও কাঠের লাঠি ছিল। তারা বাদলকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যান।

বাদল বলেন, মাদক বিক্রিতে বাধা দেওয়ার কারণে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। ভবিষ্যতে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় তিনি থানায় জিডি করেছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->