আজ - রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৮:০৯

যশোর চৌগাছায় পিকআপ ভ্যানের ধাক্কায় প্রান গেলো স্কুল ছাত্র জুবায়েরের।

যশোরের চৌগাছায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই স্কুলছাত্র আহত হয়েছে। রোববার সকালে চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম জুবায়ের হোসেন (১৫)। সে চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আব্দুল আলিম দফাদারের ছেলে এবং চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

দুর্ঘটনায় আহত দুই শিক্ষার্থী হলো একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে লিখন (১৫) এবং অসিম উদ্দীনের ছেলে ফাহিম (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে জুবায়ের, লিখন ও ফাহিম একটি মোটরসাইকেলে করে প্রাইভেট পড়তে যাচ্ছিল। তারা চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন আহত তিন শিক্ষার্থীকে উদ্ধার করে সকাল ৮টার দিকে চৌগাছা উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুবায়ের হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত লিখন ও ফাহিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ পিপিএম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->