আজ - বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ২:০৮

যশোর জেলা প্রশাসক কার্যালয় থেকে মটর সাইকেল চুরির ঘটনায় চোর তুহিন কে ২ বছরের কারাদন্ড প্রদান।

যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের মালখানায় রাখা মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক তুহিন শেখকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন একদিনের বিচারিক আদালত। বুধবার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত তুহিন শেখ বাগেরহাটের মোংলা থানার চিলা গ্রামের মৃত আশরাফের ছেলে। তিনি যশোর সদর উপজেলার নুরপুর গ্রামের জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া।
মামলার অভিযোগে জানা গেছে, ৭ অক্টোবর বুধবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি গার্ডের সামনে মালখানায় রক্ষিত একটি লাল রঙের পুরোনো রানার ৫০ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তুহিন শেখ। এ সময় ট্রেজারি গার্ডে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুহিনকে হেফাজতে নেয়। এ ঘটনায় করা মামলার প্রতিবেদনসহ আটক তুহিন শেখকে একদিনের বিচারিক আদালতে সোপর্দ করে পুলিশ। মামলার প্রতিবেদনের ওপর শুনানি শেষে এবং আসামি দোষ স্বীকার করায় বিচারক তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত তুহিন শেখ বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->