আজ - মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (হেমন্তকাল), সময় - বিকাল ৩:১৬

খুলনা রেঞ্জ ডিআইজির বিশেষ পুরস্কার পেলেন যশোর পুলিশের ২ এএসআই।

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজির বিশেষ পুরস্কার পেয়েছেন যশোরের শার্শা থানার দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) লাভলু মিয়া ও ফারুক হোসাইন।

সোনারবার উদ্ধারের ঘটনায় পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় তাদের এ পুরস্কার দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার খাজুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন এএসআই লাভলু মিয়া ও এএসআই ফারুক হোসাইন।

এ সময় দক্ষিণ বুরুজবাগান গ্রামে নাভারন-সাতক্ষীরা সড়কের পাশে ‘প্রাইম ব্রিকস’ নামের একটি ইটভাটার সামনে থেকে ১৮টি সোনার বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দীন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেন তারা।

ওই অভিযানে পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম দুই পুলিশ সদস্যকে অভিনন্দন জানান এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করেন।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ডিআইজি রেজাউল করিমের পক্ষে পুরস্কার হস্তান্তর করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->