আজ - শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ১১:৫১

কমানো হলো জ্বালানি তেলের দাম।

জ্বালানি তেলের দাম কমালো অন্তর্বর্তী সরকার। ডিজিলের দাম কমেছে ১ টাকা ২৫ পয়সা, অকটেন-পেট্রোলের দাম কমেছে লিটারে ৬ টাকা। রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর করা হবে।

শনিবার (৩১ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রুপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি জানান, ডিজেলের দাম ১০৬ টকা ৭৫ পয়সা থেকে ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৫ টাকা ২৫ পয়সা, অকটেনের দাম ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা এবং পেট্টোলের দাম ১২৭ টাকা থেকে ৬টাকা কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জ্বালানি মন্ত্রণালয় ও পাওয়ার প্ল্যান্টের কর্মকর্তারা। 

এর আগে জ্বালানি তেলের দাম নিয়ে অন্তর্বর্তী সরকার জানিয়েছে, সেপ্টেম্বর থেকে গ্রাহকরা বর্তমানের তুলনায় কম দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল কিনতে পারবেন। তবে ডিজেল ও কেরোসিনের তুলনায় অকটেন ও পেট্রলের দাম কমবে বেশি।

বিপিসির সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশেও সমন্বয় করা হবে। যে কারণে আগামী মাসে তেলের দাম কিছুটা কমবে। পাশাপাশি বর্তমান ফর্মুলা অনুযায়ী, জ্বালানি তেলের দামের মধ্যে বিপিসির জন্য যতটা মুনাফা রয়েছে – সেটাও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

গত ১ জুন থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে ১০৬ টাকা ৭৫ পয়সা দরে। আর প্রতি লিটার অকটেন ১৩১ টাকা ও প্রতি লিটার পেট্রোল ১২৭ টাকা দরে বিক্রি হয়ে আসছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->