আজ - শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ৭:৪৬

কাজলের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বাহাউদ্দিন নাসিম, এস এম কামাল, বিএম মোজাম্মেল হক

যশোর বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম কাজলের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বাহাউদ্দিন নাসিম, রাজশাহী বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম

যশোর বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম কাজল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ (৭ সেপ্টেম্বর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংর্ঘষে নাজমুল ইসলাম কাজল সহ চারজন নিহত হন।

নাজমুল ইসলাম কাজল গেল বছরের ৩১ মার্চ যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই নির্বাচনে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হন তিনি। এর আগে উপজেলার জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন কাজল।

সে সময় শ্রেষ্ট ইউপি চেয়ারম্যান হিসেবে স্বর্ণ পদকও পান তিনি। নাজমুল ইসলাম কাজল বাঘারপাড়ার রাজনীতিতে একটি পক্ষের নেতৃত্বে দিতেন। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে তিনি যশোর-৪ নির্বাচনী এরাকার সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছিলেন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা না পেয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেন। এর কিছুদিন পর তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। নাজমুল ইসলাম কাজলের শ্বশুর মোল্যা জালাল উদ্দিন খুলনার তেরখাদা আসনের সংসদ সদস্য ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪২ বছর।

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম কাজলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বাহাউদ্দিন নাসিম, বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->