আজ - শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:২২

কুমিল্লা মুরাদনগরে পিটিয়ে একই পরিবারের ৩ জন কে হ ত্যা।

কুমিল্লার মুরাদনগরে নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- রুবি আক্তার, রাসেল ও জোনাকি। স্থানীয়রা বলছেন, তারা সবাই একই পরিবারের সদস্য।বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বাড়ির ভেতরে একসঙ্গে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রুবি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে তাদের বিরোধ ছিল। বৃহস্পতিবার সকালে নতুন করে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে উত্তেজিত লোকজন তাদের মারধর করে।

ওসি মাহফুজুর রহমান আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের একাধিক দল কাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->