আজ - শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১০:৩৮

কেশবপুর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহীদ আটক।

যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর বিএম শহীদুজ্জামান শহীদ (৪৫) কে সোমবার রাতে আটক করেছে পুলিশ। জানা যায়, কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় এলাকা থেকে তাকে আটক করা হয়।

একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, স্থানীয় কিছু লোকজন প্রথমে শহীদুজ্জামান শহীদকে দেবালয় এলাকা থেকে আটক করে এবং পরবর্তীতে বিষয়টি কেশবপুর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

আটক বিএম শহীদুজ্জামান শহীদ কেশবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এবং আলতাপোল গ্রামের আলতাফ বিশ্বাসের বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

এ বিষয়ে জানতে চাইলে কেশবপুর থানার ডিউটি অফিসার শহীদুজ্জামান শহীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->