আজ - বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৫:২৫

গদখালী ট্রাক মোটর সাইকেল সংঘর্ষ নিহত -১

ঝিকরগাছা উপজেলার গদখালীতে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসাদুর রহমান নামে এক মোটরসাইকের চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছে মোটর সাইকেলে থাকা অপর ব্যক্তি । নিহত আসাদুর রহমান (৩৭) শার্শার গোগা ইউনিয়নের গোগা পূর্বপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। 

মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায়  যশোরের ঝিকরগাছা থানাধীন গদখালি কালীবাড়ির সামনে যশোর-বেনাপোল মহাসড়কে দূর্ঘটনাটি ঘটে।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে জানান, দুইজন ব্যক্তি মোটরসাইকেলে করে যশোর থেকে বাগআঁচড়ায় ফেরার পথে গদখালি কালীবাড়ি এলাকায় পৌছালে যশোরগামী অজ্ঞাত একটি ট্রাক এসে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আসাদুর নামে এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যায়।  খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
 ট্রাক আটকের বিষয়ে জানতে চাইলে 
বলেন, খবর পেয়ে আমরা তৎক্ষনিক ঝিকরগাছা ও যশোর চাঁচড়া মোড় বন্ধ করে অভিযান চালিয়েও অজ্ঞাত ট্রাকের সন্ধান মেলেনি। তবে ঘাতক ট্রাকটিকে আটক করতে পুলিশি অভিযান চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->