আজ - মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ১০:০৬

ঝিনাইদহ মহেশপুর থেকে ১ কোটি ১ লাখ টাকার সোনার বার সহ ভ্যানচালক আটক।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪ পিস স্বর্ণের বারসহ সেলিম হোসেন (৩৫) নামে এক ভ্যানচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার ব্যবহৃত ব্যাটারিচালিত ভ্যান ও একটি ছোট মাইক জব্দ করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ গয়েশপুর বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৬৭-এমপি থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার ৮ নম্বর সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামসংলগ্ন যাত্রীছাউনির সামনে থেকে ব্যাটারিচালিত ভ্যানসহ সেলিম হোসেনকে আটক করা হয়।

আটক সেলিম হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের বারব আলীর ছেলে।

বিজিবি জানায়, ভ্যানের সামনে ঝুলানো একটি সাদা রঙের ছোট মাইকের ব্যাটারি রাখার বিশেষ চেম্বার থেকে ৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের মোট ওজন ৫৭৪ দশমিক ৫১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->