আজ - বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৯:০৮

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের বরখাস্ত ৮ কর্মকর্তা গ্রেফতার

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে ঘটনায় তিতাসের কর্মকর্তা ও কর্মচারীসহ আটজনকে গ্রেফতার করেছে সিআইডি।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে সিআইডির ডিআইজি মাইনুল হাসান এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া, কর্মচারী মো. ইসমাইল প্রধান।

ডিআইজি মাইনুল হাসান আরও জানান, গ্রেফতারকৃতরা সবাই মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছে। বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক তদন্তে তাদের দোষ প্রমাণ পাওয়া গেছে। এ কারণে শনিবার সকালে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আজই আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ডিআইজি মাইনুল হাসান।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালে পশ্চিম তল্লা বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণ হয়। মসজিদের নিচে গ্যাসের লাইনে লিকেজ থেকে গ্যাস বের হয়ে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন তিতাসের তদন্ত কমিটি। পরে এ ঘটনায় তিতাসের এই আট কর্মকর্তা কর্মচারিকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->