আজ - বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৩:১৫

ব্যাংক খোলা থাকবে সীমিত পরিসরে

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপ (লকডাউন) ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

আজ রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। দেশে দ্বিতীয় দফার এই লকডাউনে সীমিত পরিসরে দেশের ব্যাংকিং ব্যবস্থা চালু থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং ব্যবস্থা সীমিত পরিসরে চালু থাকবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

এ ছাড়া কাল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে যাত্রীবাহী বাস, লঞ্চ ও ট্রেন। সেইসঙ্গে স্বাস্থ্যবিধি মানাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->