আজ - রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - বিকাল ৩:৫৪

যশোর-৪ আসনে নৌকা মার্কার এনামুল হক বাবুলের প্রার্থীতা বাতিল

যশোর-৪ বাঘারপাড়া-অভয়নগর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থীতা বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে করা আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৩ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় দিয়েছেন। বাবুলের বিরুদ্ধে এ আপিল করেন একই আসনের বাসিন্দা সুকৃতি কুমার মন্ডল। এর মাধ্যমে এনামুল হক বাবুল তার নির্বাচনী বৈধতা হারালেন।

এর আগে, এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল করেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য রনজিত কুমার রায়। এবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন রনজিত। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনিও আওয়ামী লীগের এ প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপি হওয়ার অভিযোগ করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->