আজ - মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - বিকাল ৩:৩৭

যশোরে শতবর্ষী নারী ধর্ষণের অভিযোগ

যশোরে শত বছর বয়সী এক নারীকে ধর্ষণ এবং মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত বৃদ্ধার শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে যশোর জেনারেল হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে বুধবার বেলা পৌনে তিনটার দিকে যশোর শহরতলীর চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল কারিকরপাড়ায়।
অভিযুক্ত ধর্ষক রুবায়েত (২০) পাশের রুদ্রপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
ভুক্তভোগী নারীর পুত্রবধূ বলেন, ‘দুপুরে আমার শাশুড়ি ঘরে শুয়ে ছিলেন। ওই সময় আমার ভাসুরের ছেলে ঘরের ভেতরে ঢুকে দেখে তার (বৃদ্ধার) বুকের ওপরে রুবাইত । এসময় আমার শাশুড়ির মাথা ও যৌনাঙ্গ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।’
‘আমরা রুবাইতকে আটক করি। এবং আমার শাশুড়িকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করি। পরে স্থানীয় মেম্বার মনজুর ও রুবাইতের চাচা এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়,’ সুবর্ণভূমিকে বলছিলেন ওই নারী।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আরিফ আহম্মেদ সুবর্ণভূমিকে বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে ফিজিক্যাল অ্যাসাল্ট হিসেবে শত বছর বয়সী এক নারীকে ভর্তি করা হয়। প্রথমে তাকে মহিলা সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। পরে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে জানানো হলে আজ বেলা সোয়া ১১টায় তাকে গাইনি ওয়ার্ডে পাঠানো হয়। তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।
আরএমও বলেন, বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছে কি না তা পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলে বিস্তারিত জানানো যাবে।
জানতে চাইলে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর রকিবুজ্জামান সুবর্ণভূমিকে বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযানে আছে।’

কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমিম আহমেদ আজ বিকেল চারটায় জানান, অভিযুক্ত ধর্ষক রুবায়েতকে আটক করা হয়েছে। তার বয়স ২০ বছর।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->