আজ - বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৪:২১

যশোরের অভয়নগরে ট্রেনের সাথে প্রাইভেটের সংঘর্ষ, নিহত-৪

যশোর-খুলনা মহাসড়কের যশোরের অভয়নগরে খুলনাগামী মহানন্দা ট্রেনের সাথে যাত্রীবাহী প্রাইভেট কারের ধাক্কায় ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছে। আহতদেরকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের নিউজ করার সময় পর্যন্ত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ভাঙাগেট সংলগ্ন ভৈরব সেতুর সংযোগ স্থলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনাগামী মহানন্দা ট্রেনটি ভৈরব সেতু সংযোগ স্থল অতিক্রম করার সময় দ্রুতগামী প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগে। এতে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় প্রাইভেট কার। এ সময় কার চালকসহ ৪ জন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও  দু’জন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরে তাদেরকে খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, নিহতরা হলেন নড়াইলের ইঞ্জিনিয়ার হিরোক, তার বন্ধু আশরাফুল এবং তাদের দু’জনের স্ত্রী।

তিনি আরও জানান, অভয়নগরের এলবি টাওয়ারে ডাক্তার দেখাতে আসার পথে এই দূঘটনার শিকার হন তারা। নিহতেদর ব্যাপারে জানতে নড়াইলে খবর দেয়া হয়েছে। স্বজনরা আসেল বাকি পরিচয় জানা যাবে বলে তিনি জানান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->