আজ - সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৬:১৭

আরবপুরে শাহারুল ইসলামের সাইকেল ও ওয়েট স্কেল বিতরণ।

স্টাফ রিপোর্টার : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শীক্ষার্থীদের মাঝে সাইকেল ও কমিউনিটি ক্লিনিকে ওয়েটস্কেল বিতরণ করেছেনে যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম।

বুধবার বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা নূর-ই-আলম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেউজে সভাপতি সাংবাদিক সাজেদ রহমান, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম।

বিদ্যালয়ের মোট ৬ জন মেধাবী শীক্ষর্থীদের মধ্যে ৬ টি সাইকেল বিতরণ করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন , শুধু বিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়ন নয় শিক্ষার মানোন্নয়ন করতে হবে, শুধু শিক্ষিত হলে হবেনা তোমাদের মানুষ হতে হবে। তার জন্য কোন সাহায্য সহযোগিতা প্রয়োজন হলে আমি করবো। দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম।


সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম বলেন আজ যারা সাইকেল পাচ্ছে আগামীতে এ সংখ্যা যেন আরও বৃদ্ধি পায়। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এমন ভাবে নিজেদের এখন থেকে তৈরি করো। স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশপ্রেম , সর্বপোরি দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা ভুলোনা কখোনও।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->